নিউ জিল্যান্ড-আফগানিস্তানের খেলার দিকে তাকিয়ে ভারত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ভারত খেলবে নামিবিয়ার বিপক্ষে। ম্যাচটি সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। কিন্তু ভারতীয় দলের চোখ আজ থাকবে আবু ধাবিতে, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের দিকে। নামিবিয়ার বিপক্ষে নামার আগেই যে নির্ধারণ হয়ে যাবে ভারত সেমিফাইনালে যাবে নাকি যাবে না!
নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। বাংলাদেশ সময় বিকাল ৪টায় হতে যাওয়া ম্যাচে নিউ জিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তবে একটি নির্দিষ্ট ব্যবধানে নামিবিয়াকে হারাতে পারলে বিরাট কোহলিরা যাবে শেষ চারে। আর নিউ জিল্যান্ড যদি জিতে যায়, ভারতের জন্য নামিবিয়া ম্যাচটি হবে আনুষ্ঠানিকতা রক্ষার।
এই জটিলতা ভারতের জন্য তৈরি হয়েছে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হেরে। বলতে গেলে ছিটকেই গিয়েছিল তারা। কিন্তু আফগানিস্তান ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে লড়াইয়ে ফিরেছে তারা।
এখন উদ্বিগ্ন অপেক্ষায় ভারত। পারবে তো নিউ জিল্যান্ডকে আফগানিস্তান হারাতে? ভারতবাসীর প্রার্থনায় শুধু প্রতিবেশী দেশটিকে নিয়ে।
নিউ জিল্যান্ড অবশ্য আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। জিমি নিশাম ও গ্লেন ফিলিপস টপ অর্ডারের ব্যর্থতার পর নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করেন। কিউই বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও অ্যাডাম মিলনের পেস মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ নবীদের পরীক্ষা নিবেন।
তবে আফগানিস্তানের ব্যাটসম্যানরা যদি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় তাহলে কঠিন হয়ে যাবে নিউ জিল্যান্ডের চ্যালেঞ্জ। কারণ রশিদ খান আর নাভিন উল হকের স্পিন ও পেস সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।
ভারতের চাওয়া জ্বলে উঠুক আফগানিস্তানের ব্যাটসম্যান-বোলাররা, আর নিভতে থাকা সেমিফাইনালের আশার প্রদীপ।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











